ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর

আগুনে পুড়লো দুই পরিবারের সর্বস্ব

নড়াইল প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ১৮৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউপির ডহরপাড়া গ্রামে আগুনে দুই পরিবারের বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের পুড়ে দুটি পরিবারের সহায় সম্বল হারিয়ে পথে বেসেছে। শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে ডহরপাড়া গ্রামে এ অগ্নিকান্ডে ঘটনা ঘটে। প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে পরিবার দুটির দাবি ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে লাহুড়িয়া ইউপির ডহরপাড়া গ্রামের রুমান ফকিরের বাড়ি বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে প্রথমে বসতঘর, সেখান থেকে মুহুর্তে পার্শ্ববর্তী আহম্মদ শেখের বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজন কিছু বুঝে উঠার আগেই আগুনের লেলিহান শিখা ৬টি ঘর গ্রাস করে। আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করলেও আগুনের ভয়াবহতায় তাদের সে চেষ্টা ব্যর্থ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস লোহাগড়া ইউনিট ঘটনাস্থলে পৗছানোর আগেই কৃষিজীবী দুইটি পরিবারের ঘরের সব মালামালসহ ৬ টি ঘর পুড়ে ছাই হয়ে। পরে ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে।

এব্যাপারে লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ পারভেজ জানান, ৯৯৯ এ ফোন পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার (২৩ মার্চ) বিকালে লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগুনে পুড়লো দুই পরিবারের সর্বস্ব

সংবাদ প্রকাশের সময় : ০৭:০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪