ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি নির্বাচন সামনে রেখে ইসির তোড়জোড় হামের টিকাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে পাল্টাপাল্টি দখলের অভিযোগ অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ:ডাচ-বাংলার ৯ জনের বিরুদ্ধে মামলা যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতিতে অপেক্ষা ১০ বছর, কঠোর হচ্ছে অভিবাসন নীতি ৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মহেশপুর সীমান্তের ধানক্ষেতে নারীর মরদেহ, পরিচয় মিলেছে যশোরে

অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় হাসপাতালে

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ১৬৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে এই অভিনেতার। আর এ কারণেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

মন মাতানো অভিনয়ের মাধ্যমে বাংলা সিনেমার দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। এখন তাকে তেমন ক্যামেরার সামনে দেখা যায় না।

জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর বর্ষীয়ান অভিনেতার শারীরিক পরীক্ষা করা হয় এবং তার হার্টে ব্লকেজ পাওয়া গেছে। তবে এতে চিন্তার কিছু নেই। আপাতত কয়েদিন তাকে হাসপাতালেই থাকতে হবে।

হাসপাতালে ভর্তি করার পর প্রথমে তাকে আইসিইউতে রাখা হয়। এরপর জেনারেল বেডে দেয়া হয়। চিকিৎসকরা নিয়মিত তার শারীরিক অবস্থার খেয়াল রাখছেন।

এর আগে দু’বার করোনা ভাইরাসে আক্রান্ত হন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয়বার করোনার দোসর ছিলো ডেঙ্গু। রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গুর সংক্রমণ ধরা পড়ে।

ডব্লিউবিএফজের তরফ থেকে অভিনেতাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান দেয়ার কথা ঘোষণা করা হয়েছিলো। অভিনেতার হাতে সে সম্মান তুলে দেয়ার আয়োজনও করা হয়েছিলো। তবে অভিনেতা অসুস্থ হয়ে পড়ায় নতুন করে এই সম্মান প্রর্দশন অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় হাসপাতালে

সংবাদ প্রকাশের সময় : ০৪:২৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪