ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সহজ শর্তে ঋণ পাবেন ক্ষুদ্র পোল্ট্রি খামারিরা: টুকু পাঁচ মাস পূর্তিতে সরকারের অর্জন তুলে ধরলেন প্রধানমন্ত্রীর মুখপাত্র যত ট্রলই হোক, সুশিক্ষা নিশ্চিতের পথ থেকে সরব না : শিক্ষামন্ত্রী কৃষক কার্ড বাস্তবায়নে মাঠে ডিএই, শুরু তথ্য সংগ্রহ ঝুট ব্যবসাসহ নানা অভিযোগ, এমপি বাচ্চুকে কারণ দর্শানোর নোটিশ ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি : তথ্যমন্ত্রী পরিবেশবান্ধব প্রযুক্তিতে ইট উৎপাদনের ওপর জোর প্রধানমন্ত্রীর শহীদদের তালিকা নয়, জাতির স্মৃতি সংরক্ষণের লড়াই ভৈরব নদে গোসলে নেমে গৃহবধূ নিখোঁজ ডিম্বাশয়ের বার্ধক্যে লাগাম! আরও বেশি বয়স পর্যন্ত মা হতে পারবেন নারীরা

সাবেক তিন এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক তিন এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সেই সাথে তাদের স্ত্রী-সন্তানদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেয়া হয়।

বুধবার (১৬ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এরমধ্যে সাবেক এমপি শওকত হাচানুর রহমান ও তার স্ত্রী রওনক রহমান, সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ ও তার স্ত্রী রুহল আরা রহিম, সাবেক এমপি শাহীন চাকলাদার এবং তার স্ত্রী ফারহানা জাহান মালা, দুই মেয়ে সামিয়া জাহান অন্তরা ও মাঈসা জাহান অহনা ও ছেলে জাবীর চাকলাদার রয়েছেন।

এদিন দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান দুটি আবেদনে ৭ জন এবং উপপরিচালক মো. শফি উল্লাহ শাহীন চাকলাদারসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

এ সময় দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর ও মো. রেজাউর করিম রেজা শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাবেক তিন এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা

সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪