ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আর্জেন্টিনার ৭ মিনিটের ঝড় সামলাতে পারল না ইংল্যান্ড ব‍্যর্থ ইংল্যান্ড, ফের শেষ বেলায় বাজিমাত আর্জেন্টিনার মাসে তিনবারের বেশি টাকা তুললে দিতে হবে অতিরিক্ত ফি শিগগিরই ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, জানালেন প্রধানমন্ত্রী কক্সবাজারে কেন বাড়ছে পাহাড় ধস? গবেষণায় উঠে এলো ভয়াবহ চিত্র হত্যার পর ড্রেনে স্কুলছাত্রীর লাশ, যুবককে ফাঁসির দণ্ড আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম

শিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার, অস্বাভাবিক মৃত্যু বলছে পুলিশ

বিনোদন প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ২১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর রামপুরার বাসা থেকে কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) ৯০ এর দশকের জনপ্রিয় এই শিল্পীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ৪ থেকে ৫ দিন আগে তার মৃত্যু হয়েছে।

পুলিশ জানিয়েছে, শিল্পী মনি কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রামপুরার বিটিভি ভবনের পেছনের বাসা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

নন্দিত এই কণ্ঠশিল্পী ‘কী ছিলে আমার বলো না তুমি’, ‘আমি মরে গেলে’, ‘ফুল ঝরে তারা ঝরে’, ‘মুখে বলো ভালোবাসি’, ও ‘আমি ঘরের খোঁজে’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তবে মাঝখানে দীর্ঘদিন নতুন গান প্রকাশ থেকে বিরত ছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার এস আই জুবায়ের রহমান জানান, মনি কিশোরের ফ্ল্যাটের দরজা ভেতরের দিক থেকে আটকানো ছিলো। বাজে গন্ধ পেয়ে পাশের ফ্ল্যাটের লোকজন জরুরী সেবা ৯৯৯ এ কল দেয়। এরপর পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার, অস্বাভাবিক মৃত্যু বলছে পুলিশ

সংবাদ প্রকাশের সময় : ০১:১৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪