ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএসটিআইর নির্দেশ: বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহার প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা সহজ করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ‘চ্যাম্পিয়নশিপ রিং’, সংগ্রহ করতে পারবেন সমর্থকেরাও কোন বদঅভ্যাস ছাড়তে চান জয়া আহসান? জানালেন নিজেই ফ্যামিলি কার্ডে স্বচ্ছতা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে আবারও ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতা ও বন্যার শঙ্কা অভিযোগের পাহাড়েও বহাল মাসহুরা, মানছেন না মন্ত্রণালয়ের নির্দেশ ইয়ামালের স্বপ্নের জীবনেতিহাস: অভিবাসী বস্তি থেকে বিশ্বজয়ের মঞ্চে রাজপথের রাজনীতি নাকি গণতান্ত্রিক প্রতিযোগিতা? বিশ্বের সবচেয়ে দামি ‘বাঁ পা’! মেসির বিমার অঙ্ক শুনলে চমকে যাবেন

‘রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫২:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ১৮৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক।

শনিবার (৩ আগস্ট) ঢাকায় সেনা সদরের হেলমেট অডিটরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ‘অফিসার্স অ্যাড্রেস’ (মতবিনিময়) গ্রহণ করেন সেনাপ্রধান । এসময় তিনি এ কথা বলেন।

আইএসপিআর জানায়, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘অফিসার্স অ্যাড্রেসে’ দেয়া বক্তব্যে সব সেনা কর্মকর্তার উদ্দেশে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির ওপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা দেন। সেনা কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি। পাশাপাশি সেনাপ্রধান যেকোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন।

সেনাপ্রধান আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে রয়েছে এবং থাকবে। এ ছাড়া তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি সততা, নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

এ সময় সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারাসহ সব সেনানিবাস থেকে ফরমেশন কমান্ডাররাসহ সব পদবির সেনা কর্মকর্তারা ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে’

সংবাদ প্রকাশের সময় : ১১:৫২:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪