ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর

রাণীশংকৈলে অসহযোগ আন্দোলনের সমর্থনে বিক্ষোভ

মোঃ বিপ্লব, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০০:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারের পদত্যাগের এক দফা দাবীতে ঠাকুরগাঁও রাণীশংকৈলে ছাত্র-জনতার অসহযোগ আন্দোলনের সমর্থনে বিক্ষোভ মিছিল হয়েছে। রোববার (৪ আগস্ট) রাণীশংকৈল পৌর শহরের শিবদিঘী মিনি স্টেডিয়ামে ছাত্র-জনতা জড়ো হয়ে দুপুর তিনটায় একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাণীশংকৈল বন্দর অভিমুখে আসে।

অপরদিকে, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ লাঠি হাতে নিয়ে একটি মিছিল শিবদিঘী অভিমুখে যাওয়ার পথে মুক্তা সিনেমার সামনে দুটি মিছিল একত্রে মিলিত হয়। এসময় শহরের সমস্ত দোকানপাট ভাংচুর আতংকে বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান ফটক প্রদক্ষিণ করে বন্দর চৌরাস্তা ও শিবদিঘী যাত্রী ছাউনি মোড়ে সড়ক অবরোধ করে সড়কে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা সরকার বিরোধী বিভিন্ন শ্লেগান দেয়, অপর দিকে নেকমারদ উপশহরে মিছিল ও বিক্ষোভ চলছে।

আন্দোলনকারীরা জানান, শেখ হাসিনা সরকারের পদত্যাগ না হওয়া প্রযর্ন্ত এ আন্দোলন তারা চালিয়ে যাবেন। এদিকে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলের কারনে উপজেলা পরিষদ ও থানার প্রধান ফটক বন্ধ করে দেয় প্রশাসন।

অপরদিকে, ছাত্র-জনতার মিছিলের সময় রাণীশংকৈল থানা পুলিশের কোন উপস্থিতি লক্ষ্য করা যায়নি বরং পুলিশ থানা ক্যাম্পাসে অবস্থান করেন।

পুলিশ নিষ্ক্রিয় থাকার বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়ন্ত কুমার সাহার বক্তব্য জানতে চাইতে গেলে সংবাদকর্মিদের ভিতরে প্রবেশ করতে থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাণীশংকৈলে অসহযোগ আন্দোলনের সমর্থনে বিক্ষোভ

সংবাদ প্রকাশের সময় : ০৬:০০:৪০ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪