ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুম থেকে উঠে পানি না খেয়ে চা-কফি? অভ্যাস বদলাতে বলছেন বিশেষজ্ঞরা তীব্র গরমে চোখের ক্ষতির ঝুঁকি বাড়ে, জেনে নিন কীভাবে যত্ন নেবেন যুদ্ধ শেষের দাবি করেও মধ্যপ্রাচ্যে ১০০০০ সেনা!‘খামখেয়ালি’ ট্রাম্প? শিক্ষার বিকল্প নেই, উন্নত জাতি গঠনে শিক্ষাই মূল ভিত্তি সহকর্মীদের বিরুদ্ধে সমালোচনায় মুখর মাহফুজ, ফেসবুকে বিস্ফোরক মন্তব্য ফুলবাড়ীতে বাস চাপায় নওমুসলিম নিহত ‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভেরিকস বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শ’ লিটার পেট্রোল, গ্রেপ্তার ৩ বসুন্ধরা সিটিতে জমকালো ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১০ হাজার ৫৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালুর ঘোষণা

যশোরে বিএনপি কার্যালয়ে আগুন

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ২০১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর শহরের লালদীঘী পাড়ে জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর চালানো হয়েছে। পরে বিএনপি অফিসে থাকা বিভন্ন মালামাল এবং কাগজ পত্র অফিসের সামনে লাল দিঘি পুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়। পরে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ঘটনার সময় আওয়ামী লীগ কর্মী ওই স্থানে থাকা এক ব্যক্তিকে মারপিট করে আহত করে।

এদিকে, বিকেলে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের দুটি অফিসে এবং কেশবপুর উপজেলা আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। এর আগে কেশবপুরে আওয়ামী লীগ কর্মীদের ছুরিকাঘাতে আন্দোলনকারীদের ৫ জন আহত হন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত অভিযোগ করে বলেন, ভাংচুর করা, আগুন লাগানো আওয়ামী লীগ নেতা-কর্মীদের স্বভাবজাত। যশোরে বিএনপি অফিসে, এবং মণিরামপুর ও কেশবপুরে আওয়ামী লীগ অফিসে আওয়ামী লীগই আগুন ধরিয়ে দিয়ে প্রতিপক্ষের ওপর দায় চাপাচ্ছে বলে তিনি দাবি করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যশোরে বিএনপি কার্যালয়ে আগুন

সংবাদ প্রকাশের সময় : ০৮:২৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪