যশোরের ডিবি পুলিশের অভিযান: অস্ত্র-গুলি উদ্ধার, আটক তিন

- সংবাদ প্রকাশের সময় : ০১:২৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
যশোর জেলা গোয়েন্দা( ডিবি) পুলিশ অভিযান পরিচালনা করে একটি ওয়ান শুটার গান দুই রাউন্ড গুলি সহ তিনজনকে আটক করেছেন। গতকাল ২২ আগস্ট দিবাগত রাত পোনে ১১ টার দিকে অভয়নগর উপজেল চলিশিয়া বাগমারা গ্রামের হালিমের মোড়ে জসিমের চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো একই উপজেলার ধুপাদি গ্রামের বাবুল শেখের ছেলে আল আমিন শেখ (২৮), মোক্তার গাজীর ছেলে জুয়েল গাজী( ৩০) ও বুইকরা গ্রামের নেছার আলীর খার ছেলে বিল্লাল খা (৩৬)
যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) মিরাজুল ইসলাম এই প্রতিবেদক কে বলেন, পুলিশের কাছে গোপন খবর ছিল সন্ত্রাসীরা বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর প্রস্তুতি নিচ্ছে।এ সময় জেলা গোয়েন্দা ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে তিনজন সন্ত্রাসীকে আঘাত করে। এ সময় তাদের কাছ থেকে দেশি তৈরি একটি ওয়ান সুতার গান ২ দাম তাজা গুলি ও তিনটি মোটরসাইকেল উদ্ধার। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভয়নগর থানায় নিয়মিত মামলা রুজ করা হয়েছে।
এক প্রশ্নের জবাব মিরাজুল ইসলাম বলেন সন্ত্রাস দবনে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এই অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
























