ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর

বালু ব্যবসার দ্বন্ধে দু’গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে একজন নিহত

নরসিংদী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ২০৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষায় ইউনিয়নের বীরগাঁও সোনাকান্দি এলাকায় বালু ব্যবসা এবং আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। নিহতের নাম নিহত সাগর মিয়া (২০)। তিনি উপজেলার সোনাকান্দি গ্রামের জয়নাল মিয়ার ছেলে।

জানা গেছে, বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে নিলক্ষা গ্রামের রাজিব সরকারের সাথে একই এলাকার আনোয়ার সকারের দ্বন্দ্ব চলে আসছিলো। এর জের ধরে বুধবার (১৭ এপ্রিল) সকালে রাজিবের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে এলাকা দখলের জন্য বীরগাঁও, সোনাকান্দি, আমিরাবাদসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে হামলা চালায়। এ সময় প্রতিরোধ গড়ে তুলতে গেলে বীরগাঁও এলাকার আনোয়ার গ্রুপের সাথে সংঘর্ষ বাধে। দু’পক্ষের গোলাগুলিতে বেশ কয়েকজন আহত হয়। হাসপাতালে নেয়ার পথে গুলিবিদ্ধ সাগর মিয়ার মৃত্যু হয়।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল-আলম জানান, পূর্ববিরোধ ও বালু ব্যববসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বালু ব্যবসার দ্বন্ধে দু’গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে একজন নিহত

সংবাদ প্রকাশের সময় : ১২:২৩:৩২ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪