ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইথানের শরীর থেকে গুলি বের করা যা নি এখনো এনসিটির দায়িত্ব পাচ্ছে আমিরাতের ডিপি ওয়ার্ল্ড ইন্দিরা পেরেছিলেন, ‘নিঃস্ব’ মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন? চব্বিশের জুলাই আন্দোলনের নেতা-মাস্টারমাইন্ড কে? সংসদে তুমুল বিতর্ক দুই বিদ্যুৎকেন্দ্র বন্ধ, ৩ হাজার মেগাওয়াট ঘাটতি: দেশজুড়ে লোডশেডিংয়ের শঙ্কা অন্তর্বর্তী সরকারের সময়ে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক ডিআইজিসহ পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি-পদায়ন বাগেরহাটে ৩দিনের পৌর কর মেলা, কর পরিশোধে ১৫ শতাংশ ছাড় পূর্ব সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ তিন জেলে আটক

বাগেরহাটে ৩দিনের পৌর কর মেলা, কর পরিশোধে ১৫ শতাংশ ছাড়

বাগেরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাট পৌরসভার সাড়ে চার কোটি টাকার বকেয়া পৌর কর আদায় করতে ব্যতিক্রমধর্মী তিনদিনের কর মেলার আয়োজন করেছে পৌর কর্তৃপক্ষ। রবিবার সকালে বাগেরহাট পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাহ উদ্দীন ফিতা কেটে এই কর মেলার উদ্বোধন করেন।

পৌরসভা চত্তরে তিনদিনের কর মেলা চলাকালে বকেয়া পৌরকর পরিশোধ করলে ১৫ শতাংশ নগদ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। এদিকে, পৌরসভা কর্তৃপক্ষের ব্যতিক্রমধর্মী কর মেলার আয়োজনে খুশি নাগরিকরা। এই কর মেলায় পৌরকর আদায়ে পৌরবাসীর নাগরিক সুবিধা বাড়াবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

বাগেরহাট পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাহ উদ্দীন জানান, বাগেরহাট পৌরসভায় সাত কোটি ১৩ লাখ টাকার মধ্যে এখন বকেয়া পৌরকর রয়েছে চার কোটি ৫৬ লাখ টাকা। বকেয়া পৌর কর আদায় করতে না পারলে পৌরসভার নাগরিকদের নাগরিক সুবিধা তা সঠিকভাবে দেয়া যাচ্ছেনা। তাই পৌরসভাকে সচল রাখতে পৌর কর আদায় করা জরুরী হয়ে পড়েছে।

বকেয়া পৌরকর আদায়ে গতি বাড়াতে আমরা তিন দিনের এই কর মেলার আয়োজন করেছি। মেলা চলাকালীন সময়ের মধ্যে পৌর কর পরিশোধ করলে নাগরিকরা ১৫ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাবে বলেও জানান পৌর প্রশাসক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাগেরহাটে ৩দিনের পৌর কর মেলা, কর পরিশোধে ১৫ শতাংশ ছাড়

সংবাদ প্রকাশের সময় : ০৯:০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬