ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হত্যার পর ড্রেনে স্কুলছাত্রীর লাশ, যুবককে ফাঁসির দণ্ড আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন সরকারের প্রথম বাজেট ৬ জুন

অর্থনৈতিক প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ৩৭৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী আওয়ামী লীগ সরকারের প্রথম বাজেট আগামী ৬ জুন। ২০২৪-২৫ অর্থবছরের অর্থবছরের জন্য সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা ব্যয়ের বিপরীতে ৫ লাখ ৪৬ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে অর্থমন্ত্রণালয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবারের বাজেটের আকার বাড়ছে মাত্র ৪ দশমিক সাত তিন শতাংশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা খরচের বিপরীতে পাঁচ লাখ ৪৬ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে। আড়াই লাখ কোটি টাকার ঘাটতির ৯৫ হাজার কোটি টাকা পূরণ হবে বিদেশি ঋণে। আর বাকিটা অভ্যন্তরীণ ঋণে। মূল্যস্ফীতির লক্ষ্য ধরা হয়েছে সাড়ে ছয় শতাংশ। আর জিডিপি পৌনে সাত শতাংশ।

প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ মাত্র দুই লাখ ৬৫ হাজার কোটি টাকা। যা চলতি অর্থবছরের বরাদ্দের চেয়ে দুই হাজার কোটি টাকা বেশি। রাজস্ব আয়ে এনবিআরের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ ৭৬ হাজার কোটি টাকা। যা চলতি অর্থবছরের চেয়েও ৪৬ হাজার কোটি টাকা বেশি।

প্রতিবছর বাজেটের আকার বাড়ে ১০ থেকে ১২ শতাংশ বাড়লেও এবার বাড়ছে ৫ শতাংশের কম। আর বাজেট ঘাটতি চার শতাংশের নিচে রাখতে চায় অর্থমন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নতুন সরকারের প্রথম বাজেট ৬ জুন

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪