ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতীয় আধার কার্ডে ডেভিড ইমনের নাম ‘আজহার খান’, তিন মামলায় কারাগারে ঢাবির ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব প্রত্যাহার বিডিএস চিকিৎসক ছাড়াই চলছে দাঁতের চিকিৎসা; ভুল চিকিৎসায় উদ্বেগ অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থের অপচয় আর নয় এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার ফি বাড়াল নির্বাচন কমিশন রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ, আগের সবার নিয়োগ বাতিল প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ইউএই প্রেসিডেন্ট, শিগগির ঢাকা সফরের আগ্রহ বন্ধ সরকারি শিল্পকারখানা চালু করতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

বৃষ্টির প্রভাব বাজারে, কাঁচা মরিচের কেজি ১৬০ টাকা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টানা কয়েক দিনের ভারী বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। সরবরাহ ব্যাহত হওয়ায় সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। এক সপ্তাহে কেজিপ্রতি ৪০ টাকা বেড়ে বর্তমানে এটি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকায়। পাশাপাশি ডিমের দামেও ঊর্ধ্বগতি দেখা গেছে। তবে মুরগির দাম অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকার সবজিক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় ঢাকায় সবজির সরবরাহ কমে গেছে। এ কারণে বাজারে দাম বেড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ, বাজারে সবজির তেমন সংকট না থাকলেও বৃষ্টিকে অজুহাত হিসেবে দেখিয়ে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে।

বাজারে করলা, বরবটি ও পটল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকায়। ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা, বেগুন ৮০ থেকে ১২০ টাকা, কচুরমুখী ও কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, ধুন্দল ৬০ টাকা এবং সজনে ১৬০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া টমেটো ১৮০ থেকে ২২০ টাকা, মুলা ৭০ টাকা, ফুলকপি প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা এবং লাউ ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, দেশি শসা ১০০ টাকা, হাইব্রিড শসা ৬০ টাকা, আলু ২৫ থেকে ৩০ টাকা এবং দেশি পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শাকের বাজারেও দাম চড়া। লালশাকের আঁটি ১৫ টাকা, লাউশাক ৪০ টাকা, পুঁইশাক ৪০ টাকা, কলমি শাক দুই আঁটি ২০ টাকা এবং ডাঁটা শাক দুই আঁটি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। ধনেপাতা কেজিপ্রতি ১৮০ থেকে ২৫০ টাকা এবং ক্যাপসিকামের কেজি ৩৫০ টাকা।

ডিমের বাজারে প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়, হাঁসের ডিম ১৮০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকা।

অন্যদিকে মুরগির দামে তেমন পরিবর্তন নেই। ব্রয়লার ১৬৫ টাকা, সোনালি ৩০০ থেকে ৩৩০ টাকা, লেয়ার ৩৪০ টাকা এবং দেশি মুরগি ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা কেজি দরে।

মাছের বাজারেও বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। ৩০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া রুই, কাতলা, মৃগেল, শিং, মাগুর, পাঙ্গাস, চিংড়ি, পাবদা, টেংরা ও অন্যান্য মাছ আগের সপ্তাহের তুলনায় প্রায় একই দামে বিক্রি হতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বৃষ্টির প্রভাব বাজারে, কাঁচা মরিচের কেজি ১৬০ টাকা

সংবাদ প্রকাশের সময় : ০৪:০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬