ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনে যে কারণে ভোট দেননি ৬ সংসদ সদস্য নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপে প্রধানমন্ত্রীর অভিনন্দন যশোরে দিনে দুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা বনানীতে স্বামীর দাফন শেষে কারাগারে ফিরলেন দীপু মনি প্রয়োজনে জামায়াত-শিবির নিষিদ্ধ করতে হবে: নুরুল হক জাপানে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ভাসানী বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্যোগ নির্বাচনী বিরোধ থেকে হত্যার পরিকল্পনা! ১০ বছর পর ৭ জনের মৃত্যুদণ্ড দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট নিউমার্কেটের হোটেলে এত মৃত্যু কীভাবে? ফরেনসিকের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য এক ছাদের নিচে আরবের স্বাদ, বিয়ন্ড বুফেতে জমজমাট ফুড ফেস্টিভ্যাল

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপে প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পরপরই নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনি কর্মকর্তা এএমএম নাসির উদ্দীন।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

ফল ঘোষণা করে নির্বাচনি কর্মকর্তা এএমএম নাসির উদ্দীন বলেন, সর্বোচ্চ ভোট পাওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন।

ফল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান দাঁড়িয়ে নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন। এরপর হাতে একটি লাল গোলাপ তুলে দিয়ে তাঁকে অভিনন্দন জানান।

এ সময় সংসদ কক্ষে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সংসদ সদস্যরা টেবিল চাপড়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। জবাবে মির্জা ফখরুল হাত তুলে সবাইকে সালাম জানান।

এরপর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, বিরোধী উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বিরোধী দলের সংসদ সদস্যরা ট্রেজারি বেঞ্চের কাছে এলে মির্জা ফখরুল নিজের আসন থেকে বেরিয়ে তাঁদের সঙ্গে কোলাকুলি করেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানও এগিয়ে এসে নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে কোলাকুলি করেন। একই সঙ্গে বিরোধীদলীয় নেতার সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

পর্যায়ক্রমে সংসদ সদস্যরা নিজ নিজ আসন থেকে এসে নতুন রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করেন।

একপর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনের সঙ্গেও করমর্দন করেন মির্জা ফখরুল। পরে নির্বাচন পরিচালনায় যুক্ত অন্যান্য কর্মকর্তাদের সালাম জানান তিনি।

৩৪৯ ভোটারের মধ্যে ভোট দেন ৩৪৩ জন

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। তাঁদের মধ্যে ছয়জন ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।

অসুস্থতার কারণে ভোট দিতে না পারার কথা জানিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের কাছে চিঠি দিয়েছিলেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস এবং চট্টগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা। এছাড়া কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ওসমান ফারুকও ভোটের সময় অনুপস্থিত ছিলেন।

অনুপস্থিতদের তালিকায় আরও ছিলেন জামায়াতের সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা-২ আসনের সংসদ সদস্য এমডি অলিউল্লাহসহ আরও কয়েকজন।

নির্বাচনি কর্মকর্তা জানান, ভোটে বৈধ ব্যালট পাওয়া গেছে ২৪৩টি। ছয়টি ব্যালট অব্যবহৃত ছিল।

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিকেল ৫টা ২ মিনিটে শুরু হয় গণনা। গণনার সময় দুই প্রার্থীর এজেন্ট হিসেবে প্রধান হুইপ নুরুল ইসলাম মনি, বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম এবং হুইপ মিয়া নুরউদ্দিন অপু ও রকিবুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন।

ফল ঘোষণার পর সংসদে যে সৌহার্দ্যপূর্ণ দৃশ্যের সৃষ্টি হয়, লাল গোলাপ হাতে প্রধানমন্ত্রীর অভিনন্দন এবং দুই পক্ষের নেতাদের কোলাকুলি সেই মুহূর্তকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬