ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর

দুর্বৃত্তদের আগুনে ইউনিয়ন পরিষদ কার্যালয় পুড়ে ছাই

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ১৬৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের ইসলামপুরের বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয় দূর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এর ফলে প্রয়োজনীয় কাগজপত্র, কম্পিউটারসহ আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। রোবববার (১১আগস্ট ) গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোববার গভীর রাতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হঠাৎ আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করলেও দ্রুত আগুন ছড়িয়ে পরায় ফায়ার সার্ভিসে খবর দিলে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র, কম্পিউটার ও প্রয়োজনীয় সব কাগজ পুড়ে ছাই হয়ে যায়।

চেয়ারম্যান আঃ মালেক বলেন, পরিষদে কোন বৈদ্যুতিক লাইন নেই। আগুন লাগার খবর পেয়ে পরিষদে আসি। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরিষদে থাকা সবকিছু আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, প্রতিহিংসা মূলক ভাবে দুর্বৃত্তদের দ্বারা আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সুমন তালুকদার জানান,বেলগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা শুনেছি। কেউ অভিযোগ করেনি। অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দুর্বৃত্তদের আগুনে ইউনিয়ন পরিষদ কার্যালয় পুড়ে ছাই

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪