ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাঁত মাজার পেস্টেই বিষ! জানুন শরীরে কী ক্ষতি হতে পারে আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ দিনের ছুটি, ক্লাস হবে ৩৮ দিন আদালতে খুলছে জাবেদের ‘ছক’: জাল ট্রেড লাইসেন্স,মিথ্যা পরিচয়ে ব্যাংক হিসাব, ২৫ কোটির ঋণ চুল পড়া কমাতে রোজমেরি হেয়ার স্প্রে, ঘরেই তৈরি করুন সহজ উপায়ে তৃতীয় বার প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে ২০২৮ সালে ভোটে লড়বেন ট্রাম্প জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ক্রীড়া, পেশা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ: প্রধানমন্ত্রী যশোরে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক, তদন্তে র‌্যাব যশোরে ৫ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক ১৬ বছরে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: আইনমন্ত্রী সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, তদন্তের আবেদন

জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আবেদনের শুনানি ২১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ১৭৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতের নিবন্ধন বাতিল করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দলটির আপিল ২০২৩ সালের নভেম্বরে খারিজ করে আপিল বিভাগ। খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার আবেদন করেছে দলটি। আগামী ২১ অক্টোবর এই আপিলের শুনানি হবে।

রোববার (১ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আশফাকুল ইসলাম এ দিন ধার্য করেছেন। আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

এর আগে, রোববার সকালে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার আবেদন করে দলটি।

২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। তারপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।

এরপর হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত। তবে আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিত না থাকায় গত বছরের নভেম্বরে ‘ডিসমিস ফর ডিফল্ট’ বলে আপিল খারিজের আদেশ দেন। এর ফলে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল থাকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আবেদনের শুনানি ২১ অক্টোবর

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪