ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই কবরের পাশে দাঁড়িয়ে কাজী আনোয়ারের প্রশ্ন—‘আমরা কোথায় যাব?’ সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে শিক্ষিকা ইয়াসমিন আরা, পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন চার মাসেই ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে বিএনপি সরকার পূর্বাচলে একবার ভিটেমাটি হারিয়েছিলেন, তিন দশক পর আবার উচ্ছেদের শঙ্কা ৬২১ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভর্তি বন্ধের নির্দেশ ‘ককরোচ’ আন্দোলনের চাপে পদত্যাগ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিউটি ও ব্রাইডাল ইন্ডাস্ট্রিকে বিশ্বমঞ্চে নিতে ঢাকায় সেলিনা মনির স্বনির্ভর, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

২০ লাখ টাকা বহনের ব্যাখা দিলেন যমেক অধ্যক্ষ

শহিদুল ইসলাম দইচ যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ৭৭৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর মেডিকেল কলেজের (যমেক) অধ্যক্ষ ডাঃ আবু হাসানাত মোঃ আহসান হাবীব’কে ঢাকা বিমানবন্দরে ২০ লাখ ঢাকা বিমানবন্দর পুলিশ ও গোয়েন্দা সংস্থার হাতে আটক হওয়ার ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা প্রদান করেছেন অধ্যক্ষ ডাঃ আহসান হাবীবসহ ও অনান্য কর্মকর্তারা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সভাকক্ষে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দিয়ে ঘটনার ব্যাখ্যা দেন যশোর  জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ হারুণ অর রশীদ।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির গত ২১ সালের ৯ সেপ্টেম্বর  তারিখের বৈঠকে স্থানীয় উদ্দোগে হাসপাতালের আই সি ইউ পরিচালনার জন্য প্রত্যেক রোগীর নিকট ভর্তি ফিস বাবদ এক হাজার টাকা এবং দৈনিক বিছানা ভাড়া ৫০০ টাকা নিয়ে একটি তহবিল গড়ে তোলার সিদ্ধান্ত হয়। এই টাকা দিয়ে হাসপাতালের আই সি ইউ র দৈনন্দিন খরচ, বেসরকারী ভাবে নিয়োজিত সেবাকর্মীদের (আয়া, ক্লিনার, গার্ড ও বয়) বেতন প্রদান, প্রয়োজনে গরীব ও দুঃস্থ রোগিদের সহায়তা প্রদান এবং অকেজো হয়ে পড়া যন্ত্রপাতি তাৎক্ষনিক মেরামতসহ অতীব জরুরী যন্ত্রপাতি যা সরকারী ভাবে প্রাপ্যতা নিশ্চিত নয় তা ক্রয় করে আই সি ইউ সেবা অব্যহত রাখার সিদ্ধান্ত হয়। এই ব্যাপারে যমেক অধ্যক্ষ ডাঃ আবু হাসানাত মোঃ আহসান হাবীবকে দায়ীত্ব প্রদান করা হয়। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ যমেক অধ্যক্ষকে প্রধান করে উক্ত তহবিলের একটি পরিচালনা কমিটি গঠন করেন। এই ধারাবাহিকতায় প্রায়শই অতীব জরুরী যন্ত্রপাতি ক্রয় করা হয়ে থাকে। শুধুমাত্র আই সি ইউ নয় অপারেশণ থিয়েটারেও অনেক যন্ত্রপাতি জরুরি প্রয়োজনে কেনা হয়েছে রোগীদের অপারেশন সেবা বৃদ্ধি এবং তা অব্যাহত রাখার জন্য।

তিনি বলেন, সম্প্রতি অপারেশণ থিয়েটার এ অত্যাবশ্যক একাধিক যন্ত্র (ডায়াথার্মি ও মনিটর) অকেজো হয়ে পড়ায় অপারেশন সেবা মারাত্মক ভাবে ব্যহত হচ্ছিলো এবং একই সাথে বেডের তুলনায় মনিটর অনেক কমে যাওয়ার কারনে আই সি ইউ সেবা প্রদান সম্ভব হয়ে উঠছিলো না। আই সি ইউ তহবিলে পর্যাপ্ত পরিমান স্থিতি থাকায় যমেক অধ্যক্ষ ডাঃ আবু হাসানাত মোঃ আহসান হাবীব ২০ লাখ টাকা নিয়ে গত ২০ ডিসেম্বর ওই সকল যন্ত্রপাতিসহ আনুসাঙ্গীক আরও কিছু মালামাল ক্রয়ের লক্ষে ঢাকা’র উদ্দেশ্যে যাত্রা করেন। গোয়েন্দা সংস্থা কর্তৃক ব্যাগ এ টাকার অস্তিত্ব বোঝা গেলে তিনি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন। টাকার উৎস এবং বহনের উদ্দেশ্য সংক্রান্ত প্রমাণক দাখিলের পর তারা ব্যাংক একাউন্ট এর মাধ্যমে তহবিল টি ব্যবহার করার পরামর্শ প্রদান করেন।

উক্ত ঘটনার আলোকে ডাঃ আবু হাসানাত মোঃ আহসান হাবীব ওই দিন যন্ত্রপাতির কোটেশণ নিয়ে অর্ডার নিশ্চিত করে টাকা নিয়ে ফেরত আসেন এবং পরবর্তিতে ব্যাংক একাউন্ট করার পর যন্ত্রপাতির দাম একাউন্ট ট্রান্সফার এর মাধ্যমে পরিশোধ এর ব্যবস্থা করেন যে প্রক্রিয়া এখনো চলমান।

যমেক অধ্যক্ষ ডাঃ আবু হাসানাত মোঃ আহসান হাবীব বলেন, ‘গণমাধ্যমকর্মীদের সোর্স বা সংবাদের উৎসের ভুলের কারণে এ ধরণের গুজব বা বিভ্রান্তিকর তথ্য বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়েছে।’ তিনি বলেন, ‘২০ লাখ টাকা একাউন্টের মাধ্যমে লেনদেন বা বহন না করে হ্যান্ড ক্যাশে বহন করা আমার ভুল। এই ভুলটি আমার বোকামি এবং সরল মনের কারণে হয়েছে। যেহেতু মালামাল ক্রয়ের কাজটি আমার এজন্য আমিই টাকাটি নিজেই বহন করছিলাম। গোয়েন্দা সংস্থার সদস্যরা আমাকে জিগ্যাসাবাদ করে এবং তারা এই টাকা ব্যাংক একাউন্টের মাধ্যমে লেনদেন বা বহনের পরামর্শ দেন।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যশোর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ জহিরুল ইসলাম, যশোর জেনারেল হাসপাতাল ডক্টরস্ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান, আর এম ও বজলুর রশিদ টুলু  ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ  প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের প্রধান গন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২০ লাখ টাকা বহনের ব্যাখা দিলেন যমেক অধ্যক্ষ

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪