ঢাকা ০১:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নে আইসিসিবিতে ভিড়, চলছে আন্তর্জাতিক শিক্ষামেলা বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, ফিরছেন গুলশানের পুরোনো ঠিকানায় মেয়াদ শেষের আগেই বিদায়, ইতিহাসে যেসব রাষ্ট্রপতি ১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষায় অনুপস্থিতদের জন্য ফের পরীক্ষার সুযোগ অবসর নিচ্ছেন লিওনেল মেসি? রাজকীয় বিদায়ের প্রস্তুতি ফের ভিডিয়ো পোস্ট মোদীর, দিলেন কোন বার্তা? জনগণের অর্থের সুরক্ষা ও সেবায় কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী অমিত পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচন করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর সিরডাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে সম্ভাব্য মামলা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আগের রাষ্ট্রপতির মামলা নিয়ে এখনই মন্তব্য নয়।”

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী তাঁর মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই বছর আগেই তিনি পদত্যাগ করেন।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সেই ধারাবাহিকতায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন। একই সঙ্গে সংবিধানের বিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ১২:১১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬