ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেয়াদ শেষের আগেই বিদায়, ইতিহাসে যেসব রাষ্ট্রপতি ১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষায় অনুপস্থিতদের জন্য ফের পরীক্ষার সুযোগ অবসর নিচ্ছেন লিওনেল মেসি? রাজকীয় বিদায়ের প্রস্তুতি ফের ভিডিয়ো পোস্ট মোদীর, দিলেন কোন বার্তা? জনগণের অর্থের সুরক্ষা ও সেবায় কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী অমিত পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু উৎপাদনমুখী রাষ্ট্রের বদলে বেকারত্ব উৎসাহিত করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রপতির পদত্যাগের পর স্পিকারের বাসভবনে ভিভিআইপি নিরাপত্তা জোরদার টাঙ্গাইলে ৫০০ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান ইস্তফা দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষায় অনুপস্থিতদের জন্য ফের পরীক্ষার সুযোগ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:২২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের নির্দিষ্ট কয়েকটি বিষয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। নির্ধারিত প্রক্রিয়ায় নিবন্ধন সম্পন্ন করলে তারা পুনরায় ওই পরীক্ষায় অংশ নিতে পারবেন।

শুক্রবার (২৪ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগ্রহী পরীক্ষার্থীদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে গিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে পরীক্ষার্থীদের তথ্য ৩০ জুলাইয়ের মধ্যে জরুরি ভিত্তিতে নিজ নিজ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাতে হবে।

এই সুযোগ চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের সেইসব পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য, যারা বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাইয়ের পরীক্ষায় অংশ নিতে পারেননি।

সুযোগটি যেসব বিষয়ের পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য:

  • সাধারণ শিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞান প্রথম পত্র
  • হিসাববিজ্ঞান প্রথম পত্র
  • যুক্তিবিদ্যা প্রথম পত্র
  • মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র
  • কারিগরি শিক্ষা বোর্ডের অফিস ম্যানেজমেন্ট বিষয়

উল্লেখ্য, ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে না পারায় এসব বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারেননি। তাদের শিক্ষাজীবনে যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সে লক্ষ্যেই পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার এই বিশেষ সুযোগ দিয়েছে শিক্ষা বোর্ড।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষায় অনুপস্থিতদের জন্য ফের পরীক্ষার সুযোগ

সংবাদ প্রকাশের সময় : ০১:২২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬