স্বনির্ভর, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

- সংবাদ প্রকাশের সময় : ০১:১৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বর্তমান সরকার স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর খাত থেকে নির্ধারিত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনের আশা করছে সরকার।
শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম’ ও ‘রোবোটিকস সামিট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে বিবেচনা করছে। এ শিল্পের বিকাশে সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।
তিনি আরও জানান, চলতি বাজেটে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য প্রয়োজনীয় সব ধরনের কাঁচামালের ওপর শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর মতে, এই পদক্ষেপ দেশীয় সেমিকন্ডাক্টর শিল্পের বিকাশ, বিনিয়োগ বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সরকার উদ্ভাবন, দক্ষ জনশক্তি তৈরি এবং উচ্চপ্রযুক্তি শিল্পের সম্প্রসারণে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।






















