ঢাকা ১২:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নে আইসিসিবিতে ভিড়, চলছে আন্তর্জাতিক শিক্ষামেলা বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, ফিরছেন গুলশানের পুরোনো ঠিকানায় মেয়াদ শেষের আগেই বিদায়, ইতিহাসে যেসব রাষ্ট্রপতি ১৩ জুলাইয়ের এইচএসসি পরীক্ষায় অনুপস্থিতদের জন্য ফের পরীক্ষার সুযোগ অবসর নিচ্ছেন লিওনেল মেসি? রাজকীয় বিদায়ের প্রস্তুতি ফের ভিডিয়ো পোস্ট মোদীর, দিলেন কোন বার্তা? জনগণের অর্থের সুরক্ষা ও সেবায় কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী অমিত পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু উৎপাদনমুখী রাষ্ট্রের বদলে বেকারত্ব উৎসাহিত করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নে আইসিসিবিতে ভিড়, চলছে আন্তর্জাতিক শিক্ষামেলা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে, যা আন্তর্জাতিক মানের মেলা, শিক্ষা প্রদর্শনী, সম্মেলন ও বৃহৎ পরিসরের বিভিন্ন আয়োজনের জন্য ঢাকার অন্যতম আধুনিক ও সুবিধাসম্পন্ন ভেন্যু। বিশাল পরিসর, আধুনিক অবকাঠামো এবং সুসংগঠিত ব্যবস্থাপনার কারণে প্রতিদিন হাজারো শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থী স্বাচ্ছন্দ্যে মেলায় অংশ নিতে পারছেন। দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা–পরামর্শক সংস্থার অংশগ্রহণে আয়োজিত এ মেলায় উচ্চশিক্ষা, স্কলারশিপ, ভর্তি প্রক্রিয়া ও ক্যারিয়ার–সংক্রান্ত নানা তথ্য এক ছাদের নিচে পাওয়া যাচ্ছে।

​আইসিসিবির গুলনকশা হলে আয়োজিত এই আন্তর্জাতিক শিক্ষামেলার শুক্রবার (২৪ জুলাই) ছিল দ্বিতীয় দিন। মেলা প্রাঙ্গণজুড়ে ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড়। বিশালাকার এই ভেন্যুতে গতকাল দিনভর প্রায় ১০ হাজার শিক্ষার্থী ও অভিভাবক স্বাচ্ছন্দ্যে দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছেন।

​গত বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনব্যাপী এই মেলায় ৩৫টি দৃষ্টিনন্দন স্টলে ৪৫টিরও বেশি দেশের ২,৫০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। আধুনিক ও সুপরিসর ভেন্যু হওয়ায় একই প্রাঙ্গণে স্কলারশিপ, ভর্তিপ্রক্রিয়া, ভাষা পরীক্ষা, ভিসা গাইডলাইন ও ক্যারিয়ার পরামর্শ দেওয়ার যেমন ব্যবস্থা রয়েছে, তেমনি ইউরোপিয়ান, মালয়েশিয়ান ও ইউকে এডুকেশন এক্সপোর মতো পৃথক প্যাভিলিয়ন, বিটুবি (B2B) বিজনেস ডিল এবং নেটওয়ার্কিং সেশনও দারুণভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে। শিক্ষাবিষয়ক মেলা ছাড়াও যেকোনো বড় ধরনের আন্তর্জাতিক কনফারেন্স, করপোরেট এক্সপো বা প্রদর্শনী আয়োজনের সুব্যবস্থা আইসিসিবিকে উদ্যোক্তা ও আয়োজকদের প্রথম পছন্দে পরিণত করেছে।

​মেলা প্রাঙ্গণে গতকাল দেখা যায়, বিশাল পরিসর জুড়ে থাকা প্রতিটি স্টলেই শিক্ষার্থীদের মুখর উপস্থিতি। কেউ যুক্তরাজ্য, কানাডা বা অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার খোঁজ নিচ্ছেন, আবার কেউ ইউরোপ ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের শর্ত, বৃত্তি ও সম্ভাব্য ব্যয় যাচাই করছেন। পাশাপাশি, বিদেশে পড়ার আর্থিক সমাধান দিতে মেলায় উপস্থিত রয়েছে বিভিন্ন ব্যাংক।
​তিতুমীর কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান জানান, আইসিসিবির মতো মানসম্মত ভেন্যুতে আয়োজিত এই এক্সপোতে এক ছাদের নিচে এত দেশের প্রতিনিধির মুখোমুখি হওয়া অনেক সহজ হয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তাসনিয়া রহমানও জানান, সুন্দর পরিবেশে সরাসরি তথ্যের মুখোমুখি হয়ে এখন সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। এনসিসি ব্যাংকের কর্মকর্তা মেহেদি ইসলাম জানান, তাঁরা শিক্ষার্থীদের জন্য নামমাত্র গ্যারেন্টারে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সহজ শিক্ষা লোনের তথ্য দিচ্ছেন।

​আইসিসিবির মতো আন্তর্জাতিক মানের ভেন্যুতে এই মেলা সফলভাবে বাস্তবায়ন প্রসঙ্গে ফেয়ার কনভেনার ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ গালিব জানান, বিপুল উপস্থিতি প্রমাণ করে শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে যাওয়ার আগ্রহ কত বেশি। প্রতিষ্ঠানটির ডিরেক্টর অব ইভেন্টস অ্যান্ড সেলস আশিকুর রহমান তানভীর মনে করিয়ে দেন, বিশালাকার এই মেলা উপভোগ ও প্রয়োজনীয় পরামর্শ নেওয়ার আজই (শনিবার) শেষ সুযোগ থাকবে রাত ৮টা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নে আইসিসিবিতে ভিড়, চলছে আন্তর্জাতিক শিক্ষামেলা

সংবাদ প্রকাশের সময় : ১২:০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬