ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাঁত মাজার পেস্টেই বিষ! জানুন শরীরে কী ক্ষতি হতে পারে আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ দিনের ছুটি, ক্লাস হবে ৩৮ দিন আদালতে খুলছে জাবেদের ‘ছক’: জাল ট্রেড লাইসেন্স,মিথ্যা পরিচয়ে ব্যাংক হিসাব, ২৫ কোটির ঋণ চুল পড়া কমাতে রোজমেরি হেয়ার স্প্রে, ঘরেই তৈরি করুন সহজ উপায়ে তৃতীয় বার প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে ২০২৮ সালে ভোটে লড়বেন ট্রাম্প জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ক্রীড়া, পেশা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ: প্রধানমন্ত্রী যশোরে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক, তদন্তে র‌্যাব যশোরে ৫ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক ১৬ বছরে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: আইনমন্ত্রী সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, তদন্তের আবেদন

বেসিক ব্যাংকের চেয়ারম্যান আবুল হাসেমকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫১:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসিক ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাসেমকে অপসারণ করেছে সরকার। বুধবার (৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

নি‌র্দেশনায় বলা হয়েছে,আনোয়ার খান মডার্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবুল হাসেমকে বেসিক ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো।

আরও বলা হয়, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নম্বর আইন) অনুযায়ী, আনোয়ার খান মডার্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবুল হাসেমকে বেসিক ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো।

২০২৩ সালের ১৫ নভেম্বর বেসিক ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনঃনিয়োগ পান আবুল হাসেম। তারও আগে তিনি ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ পান।

ড. আবুল হাসেম ২০১৭ সাল থেকে ২০২৩ সা‌লের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং ২০১০ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭৪ সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন আবুল হাসেম। ২০১৬ সালের ৩০ জুন অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বেসিক ব্যাংকের চেয়ারম্যান আবুল হাসেমকে প্রত্যাহার

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫১:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪