ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে শিশুদের জন্য বিনামূল্যে বিশেষ চিকিৎসা ক্যাম্প শীতের সবজিতে নামছে দাম, বাজারজুড়ে স্বস্তি এখনো অসম্পূর্ণ সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করবেন কীভাবে নারীর নেতৃত্ব বিকাশে সমান সুযোগ দেওয়ার আহ্বান জুবাইদার পার্বত্য মন্ত্রণালয়ে দুর্নীতির খতিয়ান তলব, দুই আমলের অনিয়ম খুঁজছে সংসদীয় কমিটি ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, বদলাতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর পাঁচ রেকর্ড, ভাঙা কি অসম্ভব? রাতে দাঁতে তীব্র ব্যথা? চিকিৎসকের কাছে যাওয়ার আগে যা করবেন একাদশে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন শুরু ১২ নভেম্বর

করতোয়ায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

সরকার লুৎফর রহমান,গাইবান্ধা
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:১৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ২৬৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আবু বক্কর ও হোসাইন মিয়া নামে সাতবছরের দুই শিশু মারা গেছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার দরবস্ত ইউনিয়নের সাতানা বালুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আবু বক্কর ওই গ্রামের বুলু মিয়ার পুত্র এবং হোসাইন ফুলবাড়ী ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের বুলু মিয়ার পুত্র। হোসাইনের বাবা-মা গাজীপুরের একটি পোশাককারখানায় চাকুরী করায় তাকে সাতানা বালুয়া গ্রামে তার নানা আবু হানিফের বাড়ীতে রাখা হয়েছিল।

জানা গেছে, দুপরে বাড়ীর পাশের করতোয়া নদীর বন্যার পানিতে সঙ্গীদের সাথে গোসল করতে নেমে আবু বক্কর ও হোসাইন নিখোঁজ হয়। পরে স্বজনরা পানিতে খোঁজাখুঁজি করে মরদেহ গুলি উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার এস আই জহুরুল ইসলাম বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতে সুরতহাল শেষে লাশ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

করতোয়ায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৯:১৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪