ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি নির্বাচন সামনে রেখে ইসির তোড়জোড় হামের টিকাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে পাল্টাপাল্টি দখলের অভিযোগ অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ:ডাচ-বাংলার ৯ জনের বিরুদ্ধে মামলা যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতিতে অপেক্ষা ১০ বছর, কঠোর হচ্ছে অভিবাসন নীতি ৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মহেশপুর সীমান্তের ধানক্ষেতে নারীর মরদেহ, পরিচয় মিলেছে যশোরে

চাঞ্চল্যকর সাইদার মালিথা হত্যা

নয় আসামির ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

মাসুদ রানা, পাবনা
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ১৬৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনা পৌর আওয়ামী লীগের সদস্য ও ব্যবসায়ী সাইদার মালিথাকে (৫৫) হত্যার ঘটনায় ৯ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন রাজশাহীর একটি আদালত। একই সাথে ৫ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৭ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মহিদুজ্জামান মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ১২টায় এই রায় ঘোষণা করেন। দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এ তথ্য নিশ্চিত করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো- আলাউদ্দিন মালিথা, স্বপন মালিথা, রাকিব মালিথা, আরাফাত হোসেন ইসতি,রিপন মালিথা, আশিক মালিথা, মো. রঞ্জু, মো. জনি ও আলিফ মালিথা।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলো- সঞ্জু মালিথা, দুলাল মালিথা, মো. রাজু, হায়দার মালিথা ও বেলাল হোসেন উজ্জ্বল। আসামিদের বাড়ি পাবনায়।

২০২২ সালের ১৯ সেপ্টেম্বর দুপুরে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চর বাঙাবাড়িয়ার নজুর মোড়েচা খাচ্ছিলেন সাইদার মালিথা। এ সময় তার গুলি করা হলে তিনি প্রাণ বাঁচাতে দৌড় দেন। কিন্তু বেশি দূর যেতে পারেননি। তাকে ধরে ছুরিকাঘাত করা হয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে এ ঘটনায় মামলা করা হয়। তদন্ত শেষে পুলিশ ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঞ্চল্যকর সাইদার মালিথা হত্যা

নয় আসামির ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪