ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি নির্বাচন সামনে রেখে ইসির তোড়জোড় হামের টিকাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে পাল্টাপাল্টি দখলের অভিযোগ অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ:ডাচ-বাংলার ৯ জনের বিরুদ্ধে মামলা যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতিতে অপেক্ষা ১০ বছর, কঠোর হচ্ছে অভিবাসন নীতি ৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মহেশপুর সীমান্তের ধানক্ষেতে নারীর মরদেহ, পরিচয় মিলেছে যশোরে

মিছিল নিয়ে সাবেক এমপি ইব্রাহীমের বাড়িতে আগুন

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৪:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ২৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী-১ আসনের এমপি এইচ.এম.ইব্রাহিমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে চাটখিলের দত্তেরবাগ গ্রামে এ ঘটনা ঘটে।

noakhali 1 3

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেলে পার্শ্ববর্তী লক্ষীপুর জেলা ও উপজেলার রামনারায়নপুর ইউনিয়ন থেকে একদল অস্ত্রধারী যুবক মল্লিকা দিঘীর পাড়ে অবস্থান নিয়ে মিছিল করে। সেখান থেকে ২৫-৩০টি মোটরসাইকেল ও ৩টি মাইক্রোবাস যোগে ৭০-৮০জন যুবক বিএনপি ও জামায়াতের স্লোগান দিয়ে এমপি ইব্রাহীমের বাড়িতে যায়। পরবর্তীতে তারা সেখানে দ্বিতল বাসভবনে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। তবে ওই সময় ইব্রাহীম বাড়িতে ছিল না। হামলাকারীদের মধ্যে বেশ কিছু যুবক মুখোশ পরা ছিল। পরে উৎসুক জনতা তার বাড়িতে ভিড় করেন।

চাটখিল উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আবু হানিফ এ বিষয়ে বলেন, হামলাকারীরা অস্ত্রধারী ছিল। হামলাকারীরা লক্ষীপুর জেলা থেকে মাইক্রো করে এসে এমপির বাড়িতে হামলা চালায়। এই হামলার তীব্র নিন্দা জানাই।

এ বিষয়ে জানতে একাধিকবার নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামানের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মিছিল নিয়ে সাবেক এমপি ইব্রাহীমের বাড়িতে আগুন

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৪:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪