সংবাদ শিরোনাম ::
তীব্র গরমে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু
যশোর প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ২০৮ বার পড়া হয়েছে
প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে যশোরে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম-আহসান হাবিব। রোববার (২৮ এপ্রিল) সকালে এই ঘটনা ঘটে। যশোর সদর উপজেলার আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন আহসান হাবিব।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজেডএম পারভেজ মাসুদ জানান, রোববার (২৮ এপ্রিল) সকালে বিদ্যালয়ে এসে অসুস্থ হয়ে পড়েন শিক্ষক আহসান হাবিব। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুর রশিদ বলেন, রোববার সকালে শিক্ষককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো। চিকিৎসকের ধারণা, তিনি হার্ট অ্যাটাকে মারা যেতে পারেন। তবে আমরা এখনো চূড়ান্ত রিপোর্ট পাইনি।





















