ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টিকা না কেনায় হামের প্রকোপ: ইউনূস সরকারের দায় নির্ধারণে তদন্ত ৮৩০ পর্যটক নিয়ে ‘এমভি বার আউলিয়া’র যাত্রা পর্যটকদের নিরাপত্তা কতটা নিশ্চিত কক্সবাজারের হোটেলগুলোতে? ইউপি নির্বাচন সামনে রেখে ইসির তোড়জোড় হামের টিকাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে পাল্টাপাল্টি দখলের অভিযোগ অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ:ডাচ-বাংলার ৯ জনের বিরুদ্ধে মামলা

উপজেলা নির্বাচন/ এমপি-মন্ত্রীর স্বজনরা নির্বাচন করতে পারবেন না

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৩৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ২২৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উপজেলা নির্বাচন থেকে দলীয় মন্ত্রী ও এমপির স্বজনদের অংশ না নেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই নির্দেশনা দেন। তিনি বলেন, যারা মনোনয়নপত্র কিনেছেন তাদের সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (২০ এপ্রিল) দুপুরে দলীয় সভাপতির ধানমন্ডির কার্যালয়ে এ কথা বলেন তিনি।

এ সশয় ওবায়দুল কাদের বলেন, দল হিসেবে বিএনপি গ্রহণযোগ্যতা হারিয়েছে। তারা বিদেশিদের কাছে গিয়ে দেশের বিরুদ্ধে নালিশ করে বেড়াচ্ছে। বিএনপি রাজনৈতিক অবস্থান হারিয়ে সরকারের বিরুদ্ধে নালিশের রাজনীতি করে যাচ্ছে।

তিনি আরও বলেন, জামায়াতের প্রকাশ্যে রাজনীতি কারা সুযোগ নেই। আওয়ামী লীগের ধারাবাহিক ক্ষমতার ফলে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।

সেতুমন্ত্রী বলেন, সামনে উপজেলা পর্যায়ের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন চলাকালে জেলা,উপজেলা পর্যায়ে সম্মেলন, মেয়াদোত্তীর্ণ সম্মেলন, কমিটি গঠন প্রক্রিয়া বন্ধ থাকবে।

ওবায়দুল কাদের আরও বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী-এমপির নিকটাত্মীয়দের নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে। যারা নির্বাচনে প্রার্থী হচ্ছেন আছে তাদের তালিকা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

উপজেলা নির্বাচন/ এমপি-মন্ত্রীর স্বজনরা নির্বাচন করতে পারবেন না

সংবাদ প্রকাশের সময় : ০২:৩৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪