ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনলাইন পোর্টালের নিবন্ধন প্রক্রিয়া সহজ করবে সরকার: তথ্য উপদেষ্টা ছেলেদের বিয়ের বয়স ১৮ বছর করার সুপারিশ, রাজি নয় সরকার গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার জামালপুরে বেগুন বোঝাই ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩ পরিচয় সংকটে আফগান নারীরা! ডাকা হচ্ছে ‘গরু’, ‘ছাগল’ বলে বাপের বাড়ি যেতে চাওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটক? নির্মাতা আতিক জামান গ্রেপ্তার দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা নেই, বিদেশিদেরও উদ্বেগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দলান্ধ সিদ্ধান্তে দেশ রসাতলে যাচ্ছে: পীর সাহেব চরমোনাই জাপানের ক্লাব এফসি ইমাবারির সঙ্গে ফুটবল উন্নয়নে ত্রিপাক্ষিক চুক্তির উদ্যোগ

গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। রোববার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আ ফ ম আনোয়ার হোসেন খান। তিনি জানান, স্বপন ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক খুদে বার্তায় জানিয়েছে, নাশকতায় অর্থায়নের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বপন ভট্টাচার্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ১১:৪৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬