দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা নেই, বিদেশিদেরও উদ্বেগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলাদেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা নেই এবং এ নিয়ে বিদেশি রাষ্ট্রগুলোরও উদ্বেগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
রোববার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিকে কেন্দ্র করে পতিত ফ্যাসিবাদী সরকার পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। তবে এ ঘটনাকে রাজনৈতিক অস্থিতিশীলতা হিসেবে দেখার সুযোগ নেই। বাংলাদেশের উন্নয়ন সহযোগীরা বিষয়টি ভালোভাবেই বোঝেন বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের কারও সঙ্গে শত্রুতা নেই উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তানসহ বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখতে চায় সরকার।
গঙ্গা চুক্তি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে ভারতের চিঠি পাওয়ার আশা এখনো ছাড়েনি বাংলাদেশ। চুক্তিটির গুরুত্ব বাংলাদেশ ও ভারত—উভয় দেশই উপলব্ধি করে বলে মন্তব্য করেন তিনি।
আসন্ন বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর হচ্ছে না বলেও জানান শামা ওবায়েদ। তাঁর দাবি, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে এই সফর হচ্ছে না।
এ ছাড়া ভারতে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনা সরকারের অগ্রাধিকার বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ বিষয়ে ভারতের সহযোগিতা পাওয়া যাবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।

























