টাঙ্গাইলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও পুরস্কার বিতরণ

- সংবাদ প্রকাশের সময় : ০৭:১৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে ফিরে আসে।
পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়াসহ সংশ্লিষ্টরা।
আলোচনা সভায় দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বাড়ানো, নিরাপদ মাছ উৎপাদন এবং অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের অবদান নিয়ে আলোচনা করা হয়।
পরে মৎস্য খাতের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্টদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা একটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।























