খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাবেক চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে শহরের পুরাতন কোর্ট জামে মসজিদে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত বেগম খালেদা জিয়া ও তাঁদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, বিএনপি নেতা জিয়াউল হক শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, সদস্যসচিব সালেহ মোহাম্মদ শাফি ইথেন, জেলা ছাত্রদলের সদস্যসচিব এম এ বাতেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া শেষে নেতারা প্রয়াত বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা স্মরণ করেন।























