হামের টিকা নিয়ে বিতর্ক
ড. ইউনূসের দেশত্যাগ ঠেকাতে নোটিশ

- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আইনি নোটিশ পাঠানো হয়েছে। হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এ নোটিশ পাঠান। পরে তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
ব্যারিস্টার আশরাফুল ইসলামের অভিযোগ, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থার আওতা থেকে বেসরকারি খাতে দেওয়ার ‘অপচেষ্টা ও অশুভ কর্মকাণ্ডের’ সঙ্গে ড. ইউনূসের সংশ্লিষ্টতা রয়েছে। এ কারণেই তাঁর বিদেশযাত্রা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ড. ইউনূসের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
তবে আইনি নোটিশে উত্থাপিত অভিযোগের বিষয়ে ড. মুহাম্মদ ইউনূসের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।




















