ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মৎস্য খাতে নতুন বাজার খুঁজে বের করার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন নতুন বাজার খুঁজে বের করতে দেশের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অসংখ্য নদী-নালা, খাল-বিল, পুকুর ও হাওর এখনো যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে না। সরকার এসব জলাশয় সংস্কার করে সেখানে মাছের পোনা ছাড়ার উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্ট এলাকার বেকার তরুণদের এসব জলাশয় ব্যবহারের সুযোগ দেওয়া হবে, যাতে তাঁরা কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ পান।

এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য ‘রুপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’। অনুষ্ঠানে ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক (স্বর্ণ পদক) প্রদান করেন প্রধানমন্ত্রী।

পরিবেশ রক্ষায় গুরুত্ব

মৎস্য সম্পদ রক্ষায় হাওর ও জলাশয়ের পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, মাছের উৎপাদন বাড়াতে হলে পরিবেশও সুরক্ষিত রাখতে হবে।

তিনি বলেন, বিভিন্ন ধরনের আবর্জনা, টিস্যু পেপার ও প্লাস্টিকের বোতল পানিতে ফেলার কারণে দেশের খাল-বিল, নদী-নালা ও হাওরের পরিবেশ ধীরে ধীরে নষ্ট হচ্ছে। পরিবার, পরিবেশ, মাছ ও পানি রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

৫২ দেশে মাছ রপ্তানি

মৎস্য খাতের অর্থনৈতিক অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ৫২টি দেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৬ হাজার কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করেছে।

এ ছাড়া জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সাম্প্রতিক প্রতিবেদনের তথ্য উল্লেখ করে তিনি বলেন, মোট জলজ প্রাণী উৎপাদনে বাংলাদেশ বিশ্বে পঞ্চম এবং অভ্যন্তরীণ মুক্ত জলাশয় থেকে মাছ আহরণে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

মৎস্য খাতে আধুনিকায়নের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, খুলনা অঞ্চলে ৩০০টি ক্লাস্টারের মাধ্যমে ৭ হাজার ৫০০টি ঘেরে উৎপাদন বাড়ানো হয়েছে। পাশাপাশি কক্সবাজারের চকরিয়ায় ৭ হাজার একর জমিতে ‘শ্রিম্প সিটি’ বাস্তবায়নে মাস্টারপ্ল্যান ও অবকাঠামো উন্নয়নের কাজ চলছে।

২ কোটি মানুষ মৎস্য খাতের ওপর নির্ভরশীল

প্রধানমন্ত্রী জানান, দেশে প্রায় ২ কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৎস্য খাতের ওপর নির্ভরশীল। মৎস্য চাষিদের কৃষক কার্ড দেওয়া এবং জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদানের কার্যক্রম চলছে।

এ ছাড়া ২০২৬-২৭ অর্থবছরে প্রথমবারের মতো সুন্দরবন ও হাওর অঞ্চলে মাছ ধরার নিষেধাজ্ঞার সময় জেলেদের ভিজিএফ সহায়তার আওতায় আনা হয়েছে বলে জানান তিনি।

উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড

প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করতে সরকার ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সম্ভাবনাময় স্টার্টআপ বা নতুন শিল্প উদ্যোক্তাদের এই ফান্ড থেকে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অনুদান দেওয়ার সুযোগ থাকবে। নতুন উদ্যোক্তাদের এ সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিদেশে নতুন বাজার তৈরির ওপর গুরুত্ব দিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশের ভাগ্যোন্নয়নে মৎস্য ও প্রাণিসম্পদ খাত বড় ভূমিকা রাখতে পারে। গত জুনে প্রথমবারের মতো নাইজেরিয়ায় বাংলাদেশ থেকে হ্যাচিং ডিম রপ্তানির উদাহরণ তুলে ধরে তিনি বলেন, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের বিদেশে নতুন নতুন পণ্যের বাজার খুঁজে বের করতে হবে। এ ক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশীদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন।

জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে বৃক্ষরোপণ এবং কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মৎস্য খাতে নতুন বাজার খুঁজে বের করার আহ্বান প্রধানমন্ত্রীর

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৩:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬