ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশে দগ্ধদের খোঁজ নিলেন বিএনপি নেতাকর্মীরা

বগুড়া প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দগ্ধ শরীরে হাসপাতালের বেডে বিএনপি কর্মী লাল্টু, ইয়াকুব, আলতাফ হোসেন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশে খোঁজ নিতে ছুটে গেলেন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, সঙ্গে ছিলেন ডাক্তার আব্দুল ওয়াহেদ টি এন টি স্পেশালিস্ট বিএমএ সাধারণ সম্পাদক বগুড়া। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে  বিএনপি কর্মীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে আর্থিক সহযোগিতা ও প্রদান করেন বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল ওহাব।

জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের নলডুবি গ্রামের বিএনপির ত্যাগী কর্মী লাল্টু সোনার সহ তিন জন ভটভটি দুর্ঘটনায় ফুটন্ত গরম পানিতে গুরুতর দগ্ধ হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় লাল্টুর শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসক সূত্রে জানা গেছে। ব্যবসায়ী আলতাবের পা ভেঙে গেছে ইয়াকুবের পায়ে কিছু অংশ পুড়ে গেছে। বর্তমানে তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আছেন। দলের নিবেদিতপ্রাণ কর্মীদের এমন মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে আসে। তাদের শারীরিক অবস্থার খোঁজ নিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশে হাসপাতালে ছুটে যান শিবগঞ্জ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম,সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব এবং উপজেলা যুবদলের সভাপতি ও মেয়র প্রার্থী মোহাম্মদ খালিদ হাসান আরমান।

এ সময় তাদের সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন মাস্টার, আনোয়ার ইসলাম মুকুল, যুগ্ম সম্পাদক থানা বিএনপি, আব্দুল হান্নান যুগ্মসাধারণ সম্পাদক থানা বিএনপি এছাড়াও আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এবং মাঝিহট্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোশারফ হোসেন,আবু শাহীন পৌর যুবদল শিবগঞ্জ , তোফাজ্জল হোসেন মেডিকেল স্টাফ , রানা মেম্বার মাঝিহট্ট ৪ নং ওয়ার্ড, যুবদল নেতা মুশফিকুর সহ অন্যান্য নেতৃবৃন্দ।

হাসপাতালে নেতৃবৃন্দ লাল্টু সোনা ইয়াকুব ও আলতাফ হোসেন এর শয্যার পাশে দাঁড়িয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। তারা বলেন, “দলের এই দুঃসময়ে লাল্টুরা একা নন। বিএনপি পরিবার সবসময় তাদের পাশে রয়েছে এবং থাকবে।”

নেতৃবৃন্দ তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। এদিকে পুড়ে যাওয়া রোগীদের সুস্থতা কামনায় স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগের পাশাপাশি প্রার্থনার আবহ তৈরি হয়েছে।

দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় এই কর্মীদের জন্য সহমর্মিতা ও মানবিকতার যে চিত্র ফুটে উঠেছে, তা রাজনৈতিক সৌহার্দ্য ও কর্মীদের প্রতি নেতৃত্বের দায়িত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে বলে মনে করেন পরিবারের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশে দগ্ধদের খোঁজ নিলেন বিএনপি নেতাকর্মীরা

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬