ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের সাগরদী খালের পাড়ে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী

বরিশাল ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবেশ সংরক্ষণ, খাল রক্ষা এবং নগরীর জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে বরিশালের সাগরদী খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে সাগরদী খালের উত্তর পাড়ে সরকারের ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন তিনি।

এ সময় বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “বরিশাল নদী ও খালের শহর। খাল বাঁচলে বরিশাল বাঁচবে। খালের পাড়ে গাছ লাগালে একদিকে ভাঙন রোধ হবে, অন্যদিকে নগরীর তাপমাত্রাও কমবে। আমরা প্রতিটি খাল, নদী ও সড়কের পাড়কে বৃক্ষবেষ্টনীর আওতায় আনতে চাই।”

তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সারা দেশে বৃক্ষরোপণ কার্যক্রম আরও জোরদার করা হবে।

কর্মসূচিতে বরিশাল সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, বন বিভাগ, স্থানীয় বিএনপি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। পরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সাগরদী খাল দখল ও দূষণমুক্ত করে দুই পাড়ে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা হলে নগরীর পরিবেশের উন্নয়ন, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালের সাগরদী খালের পাড়ে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬