ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্দেশে দগ্ধদের খোঁজ নিলেন বিএনপি নেতাকর্মীরা বিশ্বনেতাদের মৃত্যু পরোয়ানা জারি ‘২ কোটি রেডি রাখবেন’ হুমকির পরই ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট বাড়ছে নদ-নদীর পানি, নতুন করে বন্যার শঙ্কা বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ প্রস্তুতি, স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ইজতেমা ময়দানে রক্তক্ষয়ী হামলা: নেপথ্যে বিপিসি চেয়ারম্যান রেজানুর রহমান শেখ হাসিনাকে কারাগারে যেতেই হবে বরিশাল সফরে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন বরিশালের সাগরদী খালের পাড়ে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড ও সবুজায়নের বার্তা, উন্নয়নের নতুন প্রত্যাশায় বরিশাল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে কারাগারে যেতেই হবে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত বা অন্য যেকোনো দেশে আত্মসমর্পণ করলেও বাংলাদেশের প্রচলিত আইনি প্রক্রিয়া অনুযায়ী তাঁকে প্রথমে কারাগারে যেতে হবে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বন্দি বিনিময় চুক্তিসহ বিদ্যমান আন্তর্জাতিক ও কূটনৈতিক প্রক্রিয়ার আওতায় বিষয়টি এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আত্মসমর্পণ করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিদেশে অবস্থান করে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, তাঁর মতে, এসব বক্তব্যের উদ্দেশ্য হতে পারে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা বা পলাতক নেতাকর্মীদের রাজনৈতিকভাবে উজ্জীবিত করা। এর বাইরে তিনি অন্য কোনো কারণ দেখেন না বলেও মন্তব্য করেন।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় কূটনৈতিক প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। যেকোনো দেশের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক ব্যবস্থার মাধ্যমেই বিষয়টি পরিচালিত হচ্ছে। শেখ হাসিনা আত্মসমর্পণ করলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে কারাগারে যেতেই হবে

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬