ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্যায় তিন জেলায় বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ৪২ বছর পর চট্টগ্রামে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত—ভেঙেছে সড়ক আগস্টে তফসিল, অক্টোবরে শুরু হতে পারে ইউপি নির্বাচন সাবেক আইন কর্মকর্তার অফিসে অভিযান, আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার চতুর্থ বিয়ে, ৫ মাসেই মা হলেন অভিনেত্রী হারের মুখ থেকে জয় ছিনিয়ে নিলেন মেসি প্রশ্নপত্র ফাঁসে ৫ বছরের কারাদণ্ড, ডিজিটাল কারসাজিতেও কঠোর শাস্তির বিধান শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, জাতির অগ্রগতির ভিত্তি সুস্থ ও দক্ষ জনগোষ্ঠী: প্রধানমন্ত্রী বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালো শিক্ষা বোর্ড প্রবাসী কর্মসংস্থানে নতুন দিগন্ত, খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

প্রবাসী কর্মসংস্থানে নতুন দিগন্ত, খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ বিরতির পর বাংলাদেশি কর্মীদের জন্য আবারও খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। গতকাল সোমবার থেকে দেশটির শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, মালয়েশিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, জাপান ও মরিশাসের শ্রমবাজার নিয়েও শিগগিরই ইতিবাচক খবর আসতে পারে। সরকারের আশা, আগামী এক থেকে দুই মাসের মধ্যে কোনো ধরনের খরচ ছাড়াই বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের পর দুই দেশের মধ্যে আলোচনার ভিত্তিতে এ অগ্রগতি হয়েছে।

এবার কর্মী নিয়োগের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। নতুন ব্যবস্থায় মালয়েশিয়ার পরিবর্তে বাংলাদেশ থেকেই রিক্রুটিং এজেন্সি নির্বাচন করা হবে। সরকারের আশা, এতে অনিয়ম, সিন্ডিকেট ও অতিরিক্ত খরচের প্রবণতা কমবে।

তবে সংশ্লিষ্টরা বলছেন, নতুন ব্যবস্থার সফলতার জন্য পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। তা না হলে ভবিষ্যতে আবারও জটিলতা তৈরি হতে পারে।

প্রবাসী কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ এই শ্রমবাজারটি এর আগে কয়েক দফা বন্ধ ও চালু হয়েছে। অনিয়মের অভিযোগে ২০০৮ সালে মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে। পরে ২০১৬ সালে আবার চালু হলেও ২০১৮ সালে পুনরায় বন্ধ হয়ে যায়। এরপর ২০২২ সালের আগস্টে কর্মী পাঠানো শুরু হলেও ২০২৪ সালের ১ জুন আবারও শ্রমবাজার বন্ধ হয়ে যায়।

এদিকে, ২০২৪ সালে মালয়েশিয়ায় যেতে না পারা ৭ হাজার ৮৭৩ জন কর্মীকে পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডকে (বোয়েসেল)। এর মধ্যে প্রায় ৩ হাজার কর্মী ইতোমধ্যে মালয়েশিয়ায় পৌঁছেছেন। বাকি কর্মীদেরও দ্রুত পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকার মনে করছে, নতুন নিয়মে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে। পাশাপাশি জাপান ও মরিশাসের শ্রমবাজারও বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রবাসী কর্মসংস্থানে নতুন দিগন্ত, খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬