ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি মাদকের ভয়াবহ ছোবলে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে: ভুমিমন্ত্রী মিনু লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, ভেনেজুয়েলা জুড়ে হাহাকার গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে ভাতা দেওয়া হবে: মির্জা ফখরুল টাঙ্গাইলে শিশুদের নিয়ে দেশীয় ফল উৎসব নকআউটে ব্রাজিলের সামনে জাপান, কবে মাঠে নামবে আর্জেন্টিনা-জার্মানি প্রথম এশীয় দল হিসেবে নকআউটে জাপান বিনিয়োগ ও অর্থনৈতিক স্বস্তি ফেরাতে প্রথম শর্ত আইনের শাসন নিত্যপণ্যের দামে নতুন ঊর্ধ্বগতি, স্বস্তি শুধু ডিমে শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা

মাদকের ভয়াবহ ছোবলে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে: ভুমিমন্ত্রী মিনু

রাজশাহী ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৪৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদকের ভয়াবহ বিস্তারে দেশের বহু পরিবার নিঃস্ব হয়ে গেছে উল্লেখ করে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, শুধু মাদক বহনকারীদের নয়, এর সঙ্গে জড়িত মূল হোতাদেরও আইনের আওতায় আনতে হবে।

শুক্রবার (২৬ জুন) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, মাদকের ভয়াবহ ছোবলে অসংখ্য পরিবার ধ্বংস হয়ে গেছে, অনেকের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। মাদক ব্যবসায়ীরা দেশ, জাতি ও সমাজের শত্রু। তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না।

তিনি বলেন, রাজশাহী অঞ্চলে সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ মাদক প্রবেশ করে। সীমান্তকেন্দ্রিক অনেক মাদক কারবারি অবৈধ ব্যবসার মাধ্যমে অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছে। এসব চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে এমন ব্যবস্থা নিতে হবে, যাতে তারা সহজে জামিন পেয়ে আবার অপরাধে জড়াতে না পারে।

মন্ত্রী আরও বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়। সমাজের সব স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সামাজিকভাবেও মাদক ব্যবসায়ীদের বয়কট করতে হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

মো. মিজানুর রহমান মিনু বলেন, একসময় সম্মিলিত উদ্যোগে দেশে এসিড সন্ত্রাস অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। একইভাবে সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত সমাজ গড়াও সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাদকের ভয়াবহ ছোবলে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে: ভুমিমন্ত্রী মিনু

সংবাদ প্রকাশের সময় : ০২:৪৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬