ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বেতন বাড়ালো সরকার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:২১:৫২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের (পিএস) বেতন বৃদ্ধি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তারা এখন থেকে মূল বেতন হিসেবে ৩২ হাজার ৫৪০ টাকা পাবেন।

সম্প্রতি অর্থ বিভাগ এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে। এর আগে গত ৩১ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে মতামত চেয়ে অর্থ বিভাগে চিঠি দিয়েছিল।

অর্থ বিভাগের চিঠিতে বলা হয়েছে, সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রীদের একান্ত সচিবদের বেতন ‘জাতীয় বেতন স্কেল-২০১৫’-এর নবম গ্রেডের অষ্টম ধাপ অনুযায়ী ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে এই সুবিধা কিছু শর্তের আওতায় কার্যকর হবে। শর্ত অনুযায়ী—

  • নির্ধারিত মূল বেতনই প্রযোজ্য হবে।
  • কোনো ধরনের বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) দেওয়া হবে না।
  • বিধি অনুযায়ী অন্যান্য প্রাপ্য ভাতা পাওয়া যাবে।
  • পেনশন, আনুতোষিক (গ্র্যাচুইটি) এবং ভবিষ্যৎ তহবিল (প্রভিডেন্ট ফান্ড) সুবিধা প্রযোজ্য হবে না।

সরকারের এই সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট পদে কর্মরত ব্যক্তিদের বেতন কাঠামো নতুনভাবে নির্ধারিত হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বেতন বাড়ালো সরকার

সংবাদ প্রকাশের সময় : ০৪:২১:৫২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬