গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৪:০১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেলায় পৃথক অভিযানে যুবলীগ নেতা মনিরুজ্জামান মনির ও ছাত্রলীগ নেতা জুনাইদ মোস্তফাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রোববার (৭ জুন) সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার।
গ্রেফতার মনিরুজ্জামান মনির সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও জুনাইদ মোস্তফা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।পুলিশ জানান, শনিবার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুনাইদ মোস্তফা কে জেলা শহরের জেলা পরিষদ মোড় থেকে আটক করদ হয়,ও রোববার দুপুরে বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ চত্বর থেকে মনিরুজ্জামান ওরফে মনিরকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোত্তালিব সরকার বাংলা টাইমসকে বলেন, তাদেরকে গ্রেফতারের পর সদর থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

























