সংবাদ শিরোনাম ::
ভূমিকম্পে কাঁপল দেশ, উৎকণ্ঠায় মানুষ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটের দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এ কম্পন অনুভূত হয়।
অ্যানড্রয়েড আর্থকোয়েক অ্যালার্টস সিস্টেমের তথ্য অনুযায়ী, ভুটানের পুনাখার ৫ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।
রংপুর, সিরাজগঞ্জ, জয়পুরহাট, কুষ্টিয়া, গাইবান্ধা, নীলফামারী, সৈয়দপুর, বগুড়া, শেরপুরসহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
ভূম্পিকম্পে ভুটান, বাংলাদেশের পাশাপাশি ভারত, নেপাল ও চীনেও কম্পন হয়েছে।
আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ভুটানে উৎপত্তি হওয়া ৫ দশমিক ৬ মাত্রার ভূমকম্পনটি মাঝারি ধরনের। এর ফলে রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়েছে।























