ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুই কবরের পাশে দাঁড়িয়ে কাজী আনোয়ারের প্রশ্ন—‘আমরা কোথায় যাব?’ সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল সিজেপি ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে শিক্ষিকা ইয়াসমিন আরা, পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন চার মাসেই ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে বিএনপি সরকার পূর্বাচলে একবার ভিটেমাটি হারিয়েছিলেন, তিন দশক পর আবার উচ্ছেদের শঙ্কা ৬২১ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভর্তি বন্ধের নির্দেশ ‘ককরোচ’ আন্দোলনের চাপে পদত্যাগ শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিউটি ও ব্রাইডাল ইন্ডাস্ট্রিকে বিশ্বমঞ্চে নিতে ঢাকায় সেলিনা মনির স্বনির্ভর, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকরা

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৩১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৪১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকরা ছয় দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। রোববার (৭ জুন) সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়।

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএ)-এর যশোর মেডিকেল কলেজ শাখার ব্যানারে অনুষ্ঠিত কর্মসূচিতে ইন্টার্ন চিকিৎসকরা বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দেন এবং দ্রুত সমাধানের আহ্বান জানান।

কর্মসূচিতে সংগঠনের সভাপতি ডা.মেরাজ আল মান্না এবং সাধারণ সম্পাদক ডা. মেজবা আল জামান বলেন, চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন বাস্তবায়ন করতে হবে।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—

  • কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন বাস্তবায়ন।
  • জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা নির্ধারণ।
  • ট্রেইনি চিকিৎসকদের বেতন প্রথম বা নবম গ্রেডের সমপর্যায়ে নির্ধারণ।
  • বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর পরীক্ষার ফি কমিয়ে এক হাজার টাকা করা।
  • বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা সাধারণ প্রার্থীদের তুলনায় দুই বছর বেশি রেখে ৩৪ বছর বহাল রাখা।
  • বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য শ্রম আইন অনুযায়ী সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন।

চিকিৎসক নেতারা জানান, দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে তাদের কর্মসূচি চলবে। তবে জরুরি স্বাস্থ্যসেবা চালু রাখার বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকরা

সংবাদ প্রকাশের সময় : ০২:৩১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬