ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সমঝোতায় ক্ষতিপূরণ, ৬ শিশুর পরিবার পাচ্ছে ৮০ লাখ টাকা করে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২০:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রত্যেক শিশুর পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রোববার (৭ জুন) হাসপাতাল কর্তৃপক্ষ ও নিহত শিশুদের পরিবারের মধ্যে অনুষ্ঠিত আলোচনায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির।

তিনি জানান, এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ যে সহায়তা ও সুযোগ-সুবিধার ঘোষণা দিয়েছিল, সেগুলো বহাল থাকবে। পাশাপাশি প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ৮০ লাখ টাকা করে দেওয়ার বিষয়ে উভয় পক্ষের মধ্যে ঐকমত্য হয়েছে।

এর আগে মৃত ৬ শিশুর পরিবারকে আজীবন বিনামূল্যে চিকিৎসাসহ ক্ষতিপূরণ, শিক্ষাসহায়তা এবং চাকরির প্রস্তাব দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দীর্ঘমেয়াদে থাকার এই ঘোষণা দেওয়া হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা আজীবন আদ্-দ্বীন হাসপাতাল এবং এর আওতাধীন প্রতিষ্ঠানগুলো থেকে ওষুধ ছাড়া সব ধরনের চিকিৎসা বিনামূল্যে পাবেন। এ ছাড়া আদ্-দ্বীন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা বেতনে পড়ার সুবিধা ও আদ-দ্বীনে চাকরির সুযোগ পাবেন।

গত ২৭ মে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে কয়েক ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু ঘটে। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরে স্বাস্থ্য অধিদপ্তর এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে।

এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য আরও ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদনও করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সমঝোতায় ক্ষতিপূরণ, ৬ শিশুর পরিবার পাচ্ছে ৮০ লাখ টাকা করে

সংবাদ প্রকাশের সময় : ০৫:২০:৩৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬