ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামপুরে খড় শুকাতে গিয়ে কৃষকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪১:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের ইসলামপুর উপজেলায় প্রচণ্ড গরমের মধ্যে ধানের খড় শুকাতে গিয়ে আবুল হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (৭ জুন) উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন ওই গ্রামের মৃত তমেজ আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরের দিকে বাড়ির পাশে ধানের খড় শুকানোর কাজ করছিলেন আবুল হোসেন। এ সময় তীব্র গরমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা দ্রুত তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে খোলা আকাশের নিচে কাজ করার ঝুঁকি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইসলামপুরে খড় শুকাতে গিয়ে কৃষকের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪১:০৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬