ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪২:৫১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) সন্ধ্যা থেকে পরিচালিত এ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করা হয়।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস-এর নির্দেশনায় পরিচালিত অভিযানে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২ জন মাদক ব্যবসায়ী, ৫ জন মাদকসেবী এবং জিআর সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে এক আসামির কাছ থেকে ২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন।

পুলিশের তথ্যমতে, অভিযানে মোট ২০০ গ্রাম গাঁজা ও ২ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইয়াসির আরাফাত, সদর মডেল থানার ওসি মো. একরামুল হোসাইন এবং পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুর রউফ তালুকদার উপস্থিত ছিলেন।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪২:৫১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬