ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্লাস্টিকের বোতল দিলেই মিলছে গাছ

মোঃ মশিউর রহমান, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টাঙ্গাইলে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘যুবদের জন্য ফাউন্ডেশন’। মাত্র ১০ টাকা অথবা ব্যবহৃত প্লাস্টিকের বোতলের বিনিময়ে বিভিন্ন প্রজাতির গাছ বিক্রির আয়োজন করে সংগঠনটি।

বৃহস্পতিবার (৪ জুন) দিনব্যাপী টাঙ্গাইল শহরের ভাসানী রোডে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ব্যাপক সাড়া দেন পরিবেশপ্রেমী মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা।

আয়োজনে সোনালু, জারুল, আমলকি, জাম, অর্জুন, বহেরা, চালতা, শিশু, আমড়া, কাঁঠাল, বকুল, কাঠবাদাম, ড্রাগন ফল, তুলসী, নিম, আম ও লিচুসহ ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির প্রায় দুই শতাধিক গাছ বিক্রি করা হয়।

গাছ সংগ্রহকারীদের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাহসিন জামান বলেন, “এত অল্প মূল্যে গাছ কিনে খুব ভালো লাগছে। আমি বকুল ও জারুল গাছ নিয়েছি। এমন উদ্যোগ নিয়মিত হওয়া উচিত।”

স্কুলশিক্ষিকা সুলতানা পারভীন পুরনো প্লাস্টিকের বিনিময়ে চারটি গাছ সংগ্রহ করেন। তিনি বলেন, “সন্তানকে সঙ্গে নিয়ে বাসার অপ্রয়োজনীয় প্লাস্টিক জমা দিয়ে গাছ নিয়েছি। এতে যেমন পরিবেশ সচেতনতা বাড়ে, তেমনি গাছ লাগানোর আগ্রহও তৈরি হয়।”

মাত্র ১০ টাকায় আমড়ার চারা কিনেছেন বাদাম বিক্রেতা জামাল মিয়া। তিনি বলেন, “বাড়িতে জায়গা আছে, তাই গাছ নিলাম। এত কম দামে গাছ পাওয়া যাবে, ভাবতেই পারিনি।”

দিনব্যাপী কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ প্লাস্টিক পণ্য জমা দিয়ে কিংবা প্রতীকী মূল্যে গাছ সংগ্রহ করেন। অংশগ্রহণকারীরা জানান, পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ নিয়মিত আয়োজন করা হলে মানুষ আরও বেশি উদ্বুদ্ধ হবে।

আয়োজনের উদ্যোক্তা ও যুবদের জন্য ফাউন্ডেশনের সভাপতি মুঈদ হাসান তড়িৎ বলেন, “তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা ‘একজন এক গাছ’ আন্দোলন, ১০ টাকায় গাছ বিক্রি এবং প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। বছরব্যাপী পাঁচ হাজার গাছ রোপণের লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।”

তিনি আরও বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্লাস্টিক দূষণ কমাতে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”

এ সময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সমন্বয়কারী জোবায়দুর রহমান হৃদয়, সদস্য আলফি ইসলাম, রাজ চৌধুরী, ইরতেশাম বাধন ও ইসতিয়াক আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে দেশের ২১টি জেলা এবং টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ‘প্লাস্টিকের বিনিময়ে গাছ’ কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তাদের লক্ষ্য, দেশের প্রতিটি জেলা শহরকে ধীরে ধীরে ‘প্লাস্টিকমুক্ত ও সবুজ নগরী’ হিসেবে গড়ে তোলা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্লাস্টিকের বোতল দিলেই মিলছে গাছ

সংবাদ প্রকাশের সময় : ০৮:০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬