ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিশ্রুতি ভেঙে জনগণকে চাপে ফেলেছে সরকার: জামায়াত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশ থেকে সরকারের কঠোর সমালোচনা করে দলটির নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করেন— বিদ্যুৎ ও জ্বালানির দাম কমানো না হলে সরকারকে জনগণের ‘রুদ্ররূপ’ দেখতে হবে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগরী জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন দলটির নেতারা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের যাত্রা শুরু হয়েছে ব্যর্থতা দিয়ে। গণভোটসহ বিভিন্ন বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি সরকার। বিদ্যুৎ ও জ্বালানির দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে কয়েক মাসের মধ্যেই তা থেকে সরে আসায় প্রায় তিন কোটি গ্রাহকের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা ব্যয় অব্যাহত রেখে তার বোঝা সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে পরিবহন, উৎপাদন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে বলেও দাবি করেন তিনি।

ব্যাংক খাতের অনিয়ম ও অর্থনৈতিক নীতির সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিয়ে সাধারণ মানুষের ওপর চাপ বাড়ানো হচ্ছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিদ্যুৎ-জ্বালানির মূল্য কমিয়ে জনগণের দুর্ভোগ লাঘব করতে হবে, অন্যথায় জনরোষের মুখোমুখি হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম খান বলেন, দেশের নাগরিক হিসেবে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলার অধিকার সবার রয়েছে। তিনি অবিলম্বে জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ব্যাংক খাতে অনিয়ম বন্ধের দাবি জানান।

নূরুল ইসলাম বুলবুল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন মোহাম্মদ সেলিম উদ্দিনসহ দলীয় নেতারা।

সমাবেশ শেষে বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করেন অংশগ্রহণকারীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রতিশ্রুতি ভেঙে জনগণকে চাপে ফেলেছে সরকার: জামায়াত

সংবাদ প্রকাশের সময় : ০৮:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬