ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ সংযোগের তার চুরি, ভাঙারিতে বিক্রি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

লাল টেলিফোনের তার চুরির অভিযোগে গ্রেপ্তার দুজন

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ ‘লাল টেলিফোন’ সংযোগের তামার তার চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ-এর সিটিটিসি। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৮ কেজি চোরাই তামার তার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান মোসলেহ উদ্দিন আহমদ।

পুলিশ জানায়, সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তার চুরির ঘটনা ঘটে। ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে বিটিসিএল কর্তৃপক্ষ বাদী হয়ে শাহবাগ থানা-য় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ ছায়া তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্র-কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার চুরির কথা স্বীকার করেন।

পুলিশের দাবি, গত ২২ মে সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে তারগুলো চুরি করা হয়। পরে ১ জুন একুশে হল-এর সামনে একটি ভাঙারি দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট ৮ কেজি ২০০ গ্রাম তামার তার বিক্রি করা হয়।

রঞ্জনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলাম-কে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতে হোসনি দালান রোড এলাকার একটি গুদাম থেকে চুরি হওয়া তামার তার উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে সিটিটিসির ধারণা, সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগের তার চুরির পেছনে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে। চক্রের অন্য সদস্য ও মূল হোতাদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ সংযোগের তার চুরি, ভাঙারিতে বিক্রি

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬