ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দশকের বেশি সময় পর টাঙ্গাইল চেম্বার নির্বাচনে উৎসবমুখর ভোট

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ তিন দশকের বেশি সময় পর টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটাধিকার ফিরে পেয়ে ব্যবসায়ীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

মঙ্গলবার (৩ জুন) টাঙ্গাইল ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ‘এ’ শ্রেণিতে ১৮ জন এবং ‘বি’ শ্রেণিতে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।

চেম্বার সূত্রে জানা যায়, গঠনতন্ত্র অনুযায়ী ‘এ’ ও ‘বি’ শ্রেণি থেকে নির্বাচিত ৩০ জন পরিচালকের মধ্য থেকে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত করা হবে।

‘এ’ শ্রেণিতে নির্বাচিত পরিচালকরা হলেন— বেনজীর আহমেদ, মো. নূরুল আলম, নাজমুল আহসান, শংকর সরকার, স্বপন ঘোষ, আখতার হোসেন খান, খন্দকার রাশেদুল আলম, তারেকুল ইসলাম, বিশ্বজিৎ কুমার সাহা, আনবসুর রহমান চৌধুরী, সামসুর রহমান চৌধুরী, প্রভাত কুমার ধর, দুলাল চন্দ্র সাহা, খন্দকার আবদুল মোকাদ্দেম, মির্জা জিয়াউর রহমান, মো. নূরুল ইসলাম, মো. সরোয়ার হোসেন খান ও মো. আবদুল্লাহ হেল কাফি।

‘বি’ শ্রেণিতে নির্বাচিত হয়েছেন মো. রোকনউদ্দিন, সৈয়দ যুবায়ের আবদুল্লাহ, ইকবাল হোসেন জুয়েল, আবু সাঈদ চৌধুরী, মো. ফয়জুল ইসলাম, সাইফুল ইসলাম, কাজী শফিকুল ইসলাম (লিটন), মো. আরিফ হোসেন, মীর মিরাজ হোসেন, আজিম উদ্দিন রবিন, পলাশ চন্দ্র বসাক ও খন্দকার নাজমুল হায়দার।

প্রধান নির্বাচন কমিশনার ও জেলা অ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম জানান, সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

ব্যবসায়ী নেতারা জানান, টাঙ্গাইল চেম্বারের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তিন দশকেরও বেশি আগে। এরপর বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রভাবের মাধ্যমে পরিচালনা পরিষদ গঠন করা হলেও সাধারণ সদস্যরা ভোট দেওয়ার সুযোগ পাননি। দীর্ঘদিন পর সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়ে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সন্তোষ ও উচ্ছ্বাস দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তিন দশকের বেশি সময় পর টাঙ্গাইল চেম্বার নির্বাচনে উৎসবমুখর ভোট

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬