ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হামের ভয়াল থাবা, ৮২ দিনে ৬০৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ৮২ দিনে ৬০৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২০৫ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।

এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৬৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ২৬০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ পর্যন্ত দেশে মোট ৭৫ হাজার ৭০৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে, যা সংক্রমণের ব্যাপক বিস্তারের ইঙ্গিত দিচ্ছে।

চিকিৎসকদের মতে, হামকে সাধারণত শিশুদের রোগ হিসেবে বিবেচনা করা হলেও বর্তমানে প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হচ্ছেন। রাজধানীর ডিএনসিসি হাসপাতালের তথ্য অনুযায়ী, সেখানে চিকিৎসা নেওয়া রোগীদের ১৬ শতাংশের বয়স ১৫ বছরের বেশি এবং ৬ শতাংশের বয়স ৩০ বছরের ঊর্ধ্বে। হাসপাতালটিতে দুইজন প্রাপ্তবয়স্ক রোগীর মৃত্যুও হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, হামে আক্রান্ত হলে রোগ প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যায়। ফলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ অন্যান্য দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে জটিলতার ঝুঁকি আরও বেড়ে যায়।

স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে ফুসকুড়ি বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হামের ভয়াল থাবা, ৮২ দিনে ৬০৫ শিশুর মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ১২:০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬