ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

তাপপ্রবাহের মধ্যে স্বস্তির খবর, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের চলমান তাপপ্রবাহের মধ্যে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী পাঁচ দিনে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদপ্তর।

আবহাওয়াবিদদের মতে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়বে।

পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

বর্তমানে চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়াসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে শুক্রবার থেকে দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহের তীব্রতা কমতে শুরু করতে পারে।

শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগেও বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাত বৃদ্ধির সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমবে। তবে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আপাতত ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে।

বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। ফলে কয়েকদিন ধরে চলা তীব্র গরম থেকে দেশের মানুষ কিছুটা স্বস্তি পেতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তাপপ্রবাহের মধ্যে স্বস্তির খবর, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে

সংবাদ প্রকাশের সময় : ১২:২৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬